15.3 C
Chittagong
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামচট্টগ্রামসহ যেসব জেলায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা,সতর্ক সংকেত

চট্টগ্রামসহ যেসব জেলায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা,সতর্ক সংকেত

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে দেশের কয়েকটি অঞ্চলে। এতে ঝড় ও বৃষ্টির আশঙ্কায় সাতটি জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নৌযান ও সংশ্লিষ্টদের প্রতি এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।