26.1 C
Chittagong
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাআর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, বাদ এনজো

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, বাদ এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের মতো নিয়মিত তারকা খেলোয়াড়েরা। তবে স্কোয়াডে নেই এনজো ফার্নান্দেজ।

লাতিম আমেরিকা অঞ্চল থেকে ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের আতিথেয়তা নেবে আলবিসেলেস্তেরা।

প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ।

এছাড়া পর্তুগিজ ক্লাব পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার জুলিও সোলারকে ডেকেছেন স্কালোনি।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ কলম্বিয়া ও চিলির বিপক্ষে খেলা দল থেকে এনজো ছাড়াও বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার. ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল।

আর্জেন্টিনার প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, অ্যালিক্সেস ম্যাক অ্যালস্টিার, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।