25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো দা ও পাঁচটি লোহার রড উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ভোলা জেলার নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. জসিম (৩৩), আনোয়ারার গুনদীপপাড়ার মৃত বদিউল আলমের ছেলে মো. ইলিয়াছ ওরফে লেদু (৩৫) ও বন্দর এলাকার আক্তার আহম্মদের ছেলে আরমান হোসেন ওরফে তুষার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।