24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবিএনপির ৩১ দফাই আসল সংস্কার : ডা. শাহাদাত

বিএনপির ৩১ দফাই আসল সংস্কার : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা দিয়েছে, সেগুলোই আসল সংস্কার। যেকোনো সংস্কার রাজনৈতিক অ্যাজেন্ডা। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার।

জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে।

বুধবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ব ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চাউল ও স্মার্ট কার্ড বিতরণ এবং বিএনপির সদস্য ফরম পূরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি পশ্চিম বাকলিয়া বড়মিয়া মসজিদ এলাকা, পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাট এলাকা ও বজ্রঘোনা সোনা মিয়া সওদাগরের বাড়ির মাঠে আটশত পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।

এর আগে তিনি সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্দকৃত পূর্ব বাকলিয়া সৈয়দ আব্দুল আজিজ শাহ্ পাড়াস্থ হাজী হামিদুল্লাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কারের ২য় পর্যায়ের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় মেয়র বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। গত ১৬ বছরে একমাত্র নেত্রী যাকে জোরপূর্বক জেলে প্রেরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নগরের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মেয়র বলেন, আমি মেয়র পদে দায়িত্ব নেয়ার সাত আট মাসের মধ্যে জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ কাজ আল্লাহর রহমতে শেষ করেছি, বাকি কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

চকবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, কাউকে উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। শহরের রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে, বর্ষায় ভেঙ্গে যাওয়া সড়কগুলোর কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, অতীতের আন্দোলন সংগ্রামে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতন নিষ্পেষণ সহ্য করেও দল ও এলাকার মানুষের পাশে থেকেছেন।

বিশেষ করে বিএড কলেজ এলাকায় নেতাকর্মীদের অবদান কখনো ভোলা যাবে না। আমি আজকে মেয়র হয়েছি শুধুমাত্র মহান আল্লাহর রহমতে এবং আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক গণশিক্ষা সম্পাদক ইব্রাহিম বাচ্চু, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মো. তৈয়ব, সহ প্রচার সম্পাদক মো. শাহজাহান, সহ যুব বিষয়ক সম্পাদক ইসমাইল বাবুল, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ছগির, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মো. মহিউদ্দিন, সদস্য সচিব আলী আজগর, বাকলিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীরসহ অন্যান্যরা।