20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারী সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে একটি ফ্লাইটে চীন যান তিনি। আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরের সময় তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

আইএসপিআর জানায়, চীন সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন।