27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামের দুই থানা এলাকা থেকে ৩ হত্যা মামলার ৪ আসামি ধরল র‌্যাব

চট্টগ্রামের দুই থানা এলাকা থেকে ৩ হত্যা মামলার ৪ আসামি ধরল র‌্যাব

চট্টগ্রাম নগরীর আকবরশাহ ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক তিনটি হত্যাকাণ্ডে জড়িত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তাররা হলেন-সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার বাসিন্দা মো. দিদার মাঝি (৪৬) ও তার ছেলে মো. শাহাদাত (২০), মো. আতাউর (২২) এবং মো. গিয়াস উদ্দিন লিটন (৫৬)।

এদের মধ্যে দিদার মাঝি ও তার ছেলে মো. শাহাদাত রিফাত হত্যা মামলার আসামি। এ মামলায় তাদের বিরুদ্ধে অপহরণ করে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।

অন্যদিকে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাব্বির হত্যায় জড়িত ছিলেন মো. আতাউর। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এছাড়াও রাজধানীর ডেমরা থানার ক্লুলেস হত্যা মামলা আসামি মো. গিয়াস উদ্দিন লিটন। তিনিও দীর্ঘদিন চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট চট্টগ্রাম নগরের আকবর শাহ ও কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।