24.7 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামপুলিশের অভিযানে সোনাদিয়ার ডাকাত সর্দার মঞ্জুর গ্রেপ্তার

পুলিশের অভিযানে সোনাদিয়ার ডাকাত সর্দার মঞ্জুর গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত ও জলদস্যু সর্দার মঞ্জুর আলম (৪০) গ্রেপ্তার হয়েছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মঞ্জুর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া গ্রামের বাহাদুরের ছেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, দীর্ঘদিন ধরে মঞ্জুরকে ধরতে পুলিশ বহুবার অভিযান পরিচালনা করে।

তার বিরুদ্ধে এক ডজন মামলা হয়েছে। অবশেষে এ এস আই উত্তম বড়ুয়া এ এস আই নাসির উদ্দিন নেতৃত্বে একটি বিশেষ টিম ২৭ আগস্ট অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয়দের মতে, মঞ্জুর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি ও জলদস্যুতার সাথে জড়িত ছিল।

তাকে গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সোনাদিয়ার আশপাশে ও সাগরের দস্যুতা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সচেতন মহল।