27.9 C
Chittagong
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তুহিন আলী (২৫) ও মো. শামিম রেজা (২৩) নামের দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে ।

রোবববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের মধ্যে তুহিন আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে এবং শামিম রেজা একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে। তারা মালয়েশিয়ার একটি পাম্প তেলের বাগানে কাজ করতেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মারা যাওয়া দুইজনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা।

পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। আমরা মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দেশে আনতে কাজ শুরু করেছি।

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুইজন মারা গেছেন।

এ বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সিকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।