30.2 C
Chittagong
শনিবার, ১৪ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসেনা অভিযানে যেভাবে ধরা পড়েছে পাকস্থলীতে ইয়াবা পাচার চক্র

সেনা অভিযানে যেভাবে ধরা পড়েছে পাকস্থলীতে ইয়াবা পাচার চক্র

কক্সবাজার থেকে বাঁশখালী-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে বেশ কিছুদিন ধরেই ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার করে আসছে সংঘবদ্ধ একটি চক্র। এ চক্রের সদস্যরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে পাকস্থলীতে করেই ইয়াবা পাচার শুরু করে।

তবে প্রশাসনও বেশ সক্রিয়। গোপন সোর্সের তথ্য আসে মঙ্গলবার একটি ইয়াবার চালান পাচার হবে এ রুটে। তথ্য মতে অভিযানে নামে চট্রগ্রামের বাশঁখালী উপজেলা সেনা ক্যাম্প।

পরিচালিত অভিযানে সেনা ক্যাম্প গতকাল মঙ্গলবার বিকেলে প্রথমে বাঁশখালী উপজেলার নাপোরা এলাকা থেকে পাচার চক্রের সদস্য মাহফুজুর রহমান (২৩)কে গ্রেপ্তার করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গুণাগরি থেকে মো. রাসেলকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এদিকে সেনা অভিযানের খবরে চক্রের দুই নারী সদস্য কক্সবাজারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে গ্রেপ্তার দুজনের তথ্যমতে রাত ১১ টার দিকে পেকুয়া উপজেলার টইটং এলাকা থেকে দুই নারী সদস্য আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২২)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সফল এ অভিযানে গ্রেপ্তারকৃতদের সকলের স্ব স্ব পাকস্থলীতে বহন করা মোট ৬ হাজার পিস ইয়াবা জব্দ করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, এই চক্রটি বিগত ৩ মাস যাবৎ সক্রিয় এবং তিন মাসে প্রায় ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে বলে জানায় সেনাবাহিনী।

এতে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় সেনাবাহিনী।