20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামসাবেক সংসদ সদস্য সাদ্দামসহ গ্রেপ্তার ৮

সাবেক সংসদ সদস্য সাদ্দামসহ গ্রেপ্তার ৮

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

একইদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০), নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ. কে. এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩), মুন্সীগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।