27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজনিজ বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা আক্তার (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর উত্তর কালিয়াজুড়ি হাতেখড়ি আনন্দ পাঠশালার “নেলী কটেজ” নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় চার বছর আগে আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম পরিবার নিয়ে ওই বাসায় ওঠেন।

নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা মেয়ে সুমাইয়া ও দুই ছেলে সেখানে বসবাস করছিলেন।

রানা আরও জানান, রোববার রাতে ঢাকা থেকে দুই ছেলে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ভোরে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার দিনের বেলায় একজন ব্যক্তি তাদের বাসায় যাতায়াত করেছিলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।”