চট্টগ্রামের সন্দ্বীপ থানার হত্যা মামলার পলাতক আসামি ডাকাত সর্দার মো. মনিরকে (৩৮) হাটহাজারী থানাধীন কামাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গোপন সোর্সের তথ্যমতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার (৮ সেপ্টেম্বর) দুপরে কামাল পাড়া ১০ তলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৭।
গ্রেপ্তার মনির সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মফিজুল হকের ছেলে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার মনিরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

