27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থী নেতা চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থী নেতা চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (স্থানীয় সময়) উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩১ বছর।

কে ছিলেন চার্লি কার্ক?
চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। মাত্র ১৮ বছর বয়সে সংগঠনটি প্রতিষ্ঠা করে তিনি যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে রক্ষণশীল রাজনীতির প্রসারে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ।

তার এক্স-এ অনুসারীর সংখ্যা ছিল ৫ দশমিক ৫ মিলিয়ন। পডকাস্টে তার শো প্রতি মাসে ৫ লক্ষাধিক শ্রোতার কাছে পৌঁছাতো। এছাড়া ফক্স নিউজে নিয়মিত অতিথি হিসেবে উপস্থিত হতেন তিনি।

চার্লি কার্ক পরিচিত ছিলেন বিতর্কিত মন্তব্যের জন্য। বর্ণ, লিঙ্গ, অভিবাসন ও গণমাধ্যম নিয়ে তার বক্তব্য ছিল প্রখর।

তার সর্বশেষ পোস্টে তিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের দ্বারা শ্বেতাঙ্গদের ওপর সহিংসতার হার নিয়ে মন্তব্য করেন এবং মূলধারার গণমাধ্যমকে মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।

এদিকে গুলির ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত সন্দেহভাজন বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবেই দেখছে। সূত্র: আল-জাজিরা