30.2 C
Chittagong
শনিবার, ১৪ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজজাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিক এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।’

জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে।

পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান তিনি।