24.7 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের ‌‘চিফ অব ডিফেন্স ফোর্স’-এর সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের ‌‘চিফ অব ডিফেন্স ফোর্স’-এর সাক্ষাৎ

মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৪ এপ্রিল) এ সৌজন্য সাক্ষাৎ অুনষ্ঠিত হয়। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন।

জেনারেল ইব্রাহিম দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত মিসেস শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।