27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে সেভ দ্য নেচারের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস

চট্টগ্রামে সেভ দ্য নেচারের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

“আওয়ার নেচার আওয়ার রাইট, সেভ দ্য নেচার জয়েন দ্য ফাইট”— এই স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোস্তাকিম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন,“ক্লিন সিটি, গ্রীন সিটি একটি আদর্শ নগরীর ধারণা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে চট্টগ্রাম নগরীর প্রতিটি নাগরিককে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে।

যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহার করা সবার দায়িত্ব। সেভ দ্য নেচারের এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

এতে আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সেভ দ্য নেচার মহানগর শাখার সদস্য আনোয়ার হোসেন চৌধুরী, মারুফুল ইসলাম, সালেহ নূর নাসিম, সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, লোকমান সিকদার প্রমুখ।