28.5 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনার মৃত্যু

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনার মৃত্যু

যুক্তরাষ্ট্রে একটি সামরিক বাহিনীর ব্ল্যাক হক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্পেশাল অপারেশনস ইউনিটের ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তূাসংস্থাটি বলছে, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন।

শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। সূত্র: আনাদোলু