31.5 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬৬৮

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬৬৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৬৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে ৬০ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে।