27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামিরসরাইয়ে দিনমজুরের ঘরে ডাকাতি: স্বর্ণ ও টাকা লুট

মিরসরাইয়ে দিনমজুরের ঘরে ডাকাতি: স্বর্ণ ও টাকা লুট

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসিন্দাদের জিম্মি করে বেঁধে রেখে এক দিনমজুরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭আগস্ট) দিবাগত রাত ২টার সময় উপজেলার মিরসরাই থানার ৯নং সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড গাড়িইয়াশ গ্রামের দিনমজুর জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এই সময় ডাকাত দল ৪ আনা স্বর্ণ, নগদ‌ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।

দিনমজুর জামালের ছেলে সুমন জানান, শনিবার রাত ২টার দিকে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ জনের স্বশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে।

মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল।

অস্ত্রের ভয় দেখিয়ে তারা দিন মজুর জামাল মিয়া, তার ছেলেসহ পরিবারের ৪ সদস্যকে হাত-পা বেঁধে লুটপাট শুরু করে।

জামাল মিয়া জানান, ডাকাতরা লুটপাট করে চলে যাওয়ার পর সকালে চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

মিরসরাই থানার আতিকুর রহমান জানিয়েছেন এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।