20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজআবুধাবিতে ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন

আবুধাবিতে ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি হারুন

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো। মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশির।

‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে হারুন সরদার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয়। হারুন সরদার পেশায় একজন ট্যাক্সিচালক। টিকিটটি তিনি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন।

২০০৯ সাল থেকে হারুন আবুধাবিতে বসবাস করছেন। শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে একটি রেঞ্জ রোভার জিতেছেন।

বিগ টিকিট লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়।

লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।