20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামউখিয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ৪

উখিয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।

এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

রবিবার (৫ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার ফরিদুল আলমের বসত ঘরে অভিযান এসব মাদক ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান।

আটকরা হলেন— উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ফরিদুল আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭), রোহিঙ্গা শিবির ক্যাম্প-১১, ব্লক বি-সি/৬ বাসিন্দা মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩) এবং রোহিঙ্গা ক্যাম্প-১২ (মরাগাছতলা) এর জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।

উখিয়া থানা সুত্রে জানা যায় রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় একদল পুলিশ অবস্থান নেন।

গোপন সংবাদের ভিওিতে ফরিদুল আলমের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ফরিদুল আলম (২০) সহ ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরো জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।