20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

ফটিকছড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট এলাকায় মধ্যরাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার গভীর রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে লাগা এ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছার মুদির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে মাওলানা সাঈদের ‘ছাফা স্টোর’, মুছার মুদির দোকান, আজিজুর হকের মুদির দোকান, রাজিবের বিকাশের দোকান, সুজন মিষ্টি মেলা, এহসান ফ্রুটসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে পৌনে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।