30.6 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসাতকানিয়ায় সড়কের পাশে পড়ে থাকা ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

সাতকানিয়ায় সড়কের পাশে পড়ে থাকা ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাঠানীপুল এলাকায় ছুরিকাঘাতে আহতাবস্থায় পড়ে ছিলেন আনুমানিক ৫৫ বছর বয়সী এক অচেনা ব্যক্তি।

বুধবার (৮ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জানা যায়, গতকাল বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় ছুরিকাঘাতে আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।