আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
নিজেদের সবচেয়ে সফল ফরম্যাট হিসেবে পরিচিত ওয়ানডেতেই মেহেদী হাসান মিরাজের দল পেল টানা তিন হারের তিক্ত স্বাদ।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে তোলে ২৯৩ রানের বড় সংগ্রহ। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের দুর্দান্ত ইনিংস।
রহমানউল্লাহ গুরবাজ করেন ৪২ রান, আর ইনিংসের শেষদিকে মোহাম্মদ নবি মাত্র ৩৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনার নাঈম শেখ ৭ রান করে ফিরে গেলে চাপ বাড়তে থাকে।
নাজমুল হোসেন শান্ত (৩), তাওহীদ হৃদয় (৭), মেহেদী হাসান মিরাজ (৬), শামীম পাটোয়ারী (০), নুরুল হাসান সোহান (২) – সবাই একে একে ব্যর্থ হন। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন সাইফ হাসান।
শেষ দিকে রিশাদ হোসেন (৪) ও হাসান মাহমুদ (৯) কিছুটা প্রতিরোধ গড়লেও ২৭ ওভার ১ বলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে বেলাল সামি একাই নেন ৫ উইকেট, সঙ্গে রশিদ খান যোগ করেন আরও ৩ উইকেট।
এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানিস্তান, আর চরম ব্যর্থতায় ওয়ানডে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে বাংলাদেশ।

