30.6 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামওমান থেকে আসা ২ বিমান যাত্রীর ব্যাগে মিলল বিপুল সিগারেট

ওমান থেকে আসা ২ বিমান যাত্রীর ব্যাগে মিলল বিপুল সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা দুই বিমান যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দের কথা বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দরের কাস্টমস হলে বিমানবন্দর কাস্টমস, বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে।

তল্লাশিতে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্ট ফোন পাওয়া গেছে।

মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দিলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়।

ব্যাগেজ বিধিমালা ২০২৫ এর আওতায় আমদানি নিয়ন্ত্রিত পণ্য এবং যাত্রী ফ্রিকোয়েন্ট ট্র্যাভেলার হওয়ায় ডিএম মূলে আটক করা হয়।

আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।