24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামস্বামী ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী সিলিংয়ের বাঁশের পাইপে ঝুঁলছে!

স্বামী ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী সিলিংয়ের বাঁশের পাইপে ঝুঁলছে!

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত নারী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ভাঙ্গর মোড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তিনি তিন সন্তানের জননী এবং বর্তমানে টেকনাফ পৌরসভার ইব্রাহিমের ভাড়া বাসায় স্বামী মনিরুল ইসলাম (৪২)-এর সঙ্গে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর ওই নারী অভিমান করে ঘুমিয়ে পড়েন। ভোরে স্বামী ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরের সিলিংয়ের বাঁশের পাইপে ঝুলন্ত অবস্থায় আছেন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।