চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা পয়েন্ট এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিমের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, লাশের পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৩৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে জানান ওসি।

