20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবাচুর আছে, প্রাইভেটকারে গাভী নিয়ে পালালো চোর

বাচুর আছে, প্রাইভেটকারে গাভী নিয়ে পালালো চোর

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ওই এলাকার মৃদুল নন্দীর বাড়ির পাশ থেকে বাচুর রেখে গাভী নিয়ে যায় চোর।

ভুক্তভোগী মৃদুল নন্দী বলেন, সোমবার সকালে বাড়ির পাশে গরু বেঁধে আসি। দুপুর ১২ টার দিকেও গিয়ে দেখি গরু আছে। দুপুর ২ টার দিকে গিয়ে গরুর আর দেখা মেলেনি।

পরে এক স্কুল ছাত্রের কাছে জানতে পারি, প্রাইভেট কারে গরু তুলে পালিয়েছে চোর। আশে পাশে অনেক খুঁজেও আর গরুর দেখা মেলেনি।

তিনি বলেন, বাচুর আছে, গাভী নিয়ে গেছে। গরুটির মূল্য প্রায় ১ লাখ টাকা। আমি গরিব মানুষ, এভাবে নিঃস্ব হয়ে গেলাম।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।