27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামমালবাহী ট্রেনে ধাক্কা, উল্টে গেছে ইঞ্জিন বগিসহ লরি, নিহত ১

মালবাহী ট্রেনে ধাক্কা, উল্টে গেছে ইঞ্জিন বগিসহ লরি, নিহত ১

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় পণ্যবোঝাই একটি লরি রেললাইনে ঢুকে মালবাহী চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে ট্রেনের ইঞ্জিনবগিসহ লরিটি উল্টে পড়ে।

এসময় লরির নিচে চাপা পড়ে শামসুল হাই (৬০) নামে এক ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হাই চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত হয়ে উল্টে পড়া ইঞ্জিন ও বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আনা হচ্ছে।

রেলের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয় ভোর ৪টায়।

ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি।

এ সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে।