চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব-৭।
গোপন সোর্সের খবরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর থেকে অভিযান চালানো হচ্ছে জানালেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, এপর্যন্ত বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে বললেন এ কর্মকর্তা।

