27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যসোনার দাম ফের বেড়ে দুই লাখ টাকা ছাড়াল

সোনার দাম ফের বেড়ে দুই লাখ টাকা ছাড়াল

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। এতে করে সোনার দাম আবার দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে।

যা আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।