27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবাঁশখালী আসনে ৯ প্রার্থীর ৮ জনই বৈধ,বাতিল ১

বাঁশখালী আসনে ৯ প্রার্থীর ৮ জনই বৈধ,বাতিল ১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামসহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।

এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া বাকি ছয় প্রার্থী হলেন-স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এডভোকেট কফিল উদ্দিন (সাবেক জেলা পিপি), নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা রুহুল্লাহ, সুন্নি ঐক্যজোটের মাওলানা আব্দুল মালেক আশরাফী এবং বাংলাদেশ মুসলিম লীগের এহসানুল হক।

তাছাড়া এ আসন থেকে নির্বাচেনর জন্য ফরম নিয়ে মনোনয়ন বাতিল হয়েছে এক প্রার্থীর। গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, মূল হলফনামা এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।