24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাহাটহাজারীতে মাইক্রোবাস চালককে হত্যার অভিযোগ,প্রতিবাদে সড়ক অবরোধ

হাটহাজারীতে মাইক্রোবাস চালককে হত্যার অভিযোগ,প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুব আলম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পৌরসভার ৩ নম্বর ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, ঘটনার দিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে মাহবুবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়, একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এদিকে, মাহবুবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মী ও স্থানীয় মাইক্রোবাস চালকরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কলাতলি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় অন্তত ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।