20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজঅবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নত হয়নি। আমরা মনে করি দ্রুতই তা উন্নত হবে।”

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন।

সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে।”

তিনি আরও বলেন, বর্তমানে যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে, সেগুলোর সঙ্গে বিএনপি সরাসরি যুক্ত রয়েছে।

তার ভাষায়, “এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।”

ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পস্ট জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে।

আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা।”

তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি একই সাথে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত।”

ভারত প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে।

আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে।”