23 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামটেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক

টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনায় এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প (নং-২৭)-এর বাসিন্দা মৃত সৈয়দ আলমের পুত্র আব্দুল হাফেজ (২০) এবং ছৈয়দ আলমের পুত্র মো. নুর (২২)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি বিশেষ টহল দল নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালায়।

এ সময় একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে নৌকায় থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আইনি ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌকা এবং আটক দুই মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।