25.9 C
Chittagong
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজমায়ের শাড়িগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি:তাসনিয়া ফারিণ

মায়ের শাড়িগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি:তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই তারকা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শাড়ি পরা একগুচ্ছ মুগ্ধকর ছবি শেয়ার করে নেটিজেনদের নস্টালজিক করে তুলেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে।

ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।’

তিনি আরও লিখেন, মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনিই।

ফারিণের কথায়, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

ফারিন লিখেন, তার কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী মনে করেন, মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’