27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি উল্টে আব্দুর রহমান (৪২) নামে পথচারী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রহমান পেশায় একজন ভিক্ষুক। আহত চালক ও হেলপারের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।

উল্টে যাওয়ার আগে পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী গণমাধ্যমকে বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।