20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআনোয়ারায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বরৈয়া এলাকার মুন্সী বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, একটি বসতঘরে হঠাৎ আগুন দেখা দিলে তা দ্রুত পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ঘরগুলো জ্বলতে থাকে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে জামাল উদ্দীন (৪২), আহমদ নবী (৫০) ও আব্দুল আজিজ (৪৫)-এর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে মাটির তৈরি তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের লিডার মো. মুজিবুর রহমান জানান, দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।