29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়আগামীকাল মঙ্গলবার থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

আগামীকাল মঙ্গলবার থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবাদ সংগ্রহে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কার্ড প্রদান শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।

আশাদুল হক বলেন, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড প্রদান করা হবে।

যা চলবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে সকল কার্ড ও গাড়ির স্টিকার অফলাইনে প্রদান করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে সংস্থাটি।