23.8 C
Chittagong
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতশুধু একটি প্রতিশ্রুতিতেই শেষ হবে ইরান যুদ্ধ !!!

শুধু একটি প্রতিশ্রুতিতেই শেষ হবে ইরান যুদ্ধ !!!

পূর্ববার্তা প্রতিবদেন

শর্ত মানলে সংঘাত অবসানে ইরানের ‘সদিচ্ছা’ রয়েছে: ইরানের প্রেসিডেন্ট
মাসুদ পেজেশকিয়ানছবির উৎস,এবঃঃু ওসধমবং
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের ‘সদিচ্ছা’ রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময় এ মন্তব্য করেন মি. পেজেশকিয়ান।

বিবিসির সিনিয়র নিউজ করেসপন্ডেন্ট জন সাডওয়ার্থ জানিয়েছেন, ওই খবর প্টিরকাশিত হওয়ার পর তা মার্কিন শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে, বাজার এ মন্তব্যে আশার আলো দেখলেও, যেহেতু পেজেশকিয়ান দীর্ঘদিন ধরে পশ্চিমে একজন মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত, কিন্তু তার প্রেসিডেন্টের পদটি কার্যত কট্টরপন্থী আলেমদের অধীনস্থ হওয়ায় — ইরানের অবস্থান নিয়ে পরিষ্কার আশাবাদ দেখছেন না অনেকে।

জন সাডওয়ার্থ বলছেন, যুদ্ধ শেষ করার ‘সদিচ্ছা’র দাবির সাথে কঠোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে, বিশেষ করে পেজেশকিয়ান নিশ্চয়তা দাবি করেছেন যে, ভবিষ্যতে পুনরায় কোনো সংঘাত শুরু হবে না।

গত সপ্তাহে আমেরিকার ১৫—দফার শান্তি পরিকল্পনার জবাবে ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাতেও ‘আগ্রাসনবিরোধী নিশ্চয়তা’র বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর আইআরসিজি পাল্টা আঘাতের পরিধি বাড়িয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর অন্তর্ভুক্ত করার নতুন হুমকি দিয়েছে।