28.8 C
Chittagong
রবিবার, ৭ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতঢাকায় আবারও নারীর অর্ধগলিত লাশ

ধনাঢ্য মহিলার স্বামী সন্তান কেউ ছিলনা পাশে

ঢাকায় আবারও নারীর অর্ধগলিত লাশ

পূর্ববার্তা প্রতিবদেন

 

রাজধানী ঢাকায় আবারও নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধনাঢ্য এই মহিলার স্বামী সন্তান কেউ পাশে ছিলনা দীর্ঘদিন। কখন কিভাবে মারা গেছে তাও জানা যায়নি। আধুনিক সমাজে পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের কারনে এই ধরনের ঘটনা বার বার ঘটছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
৩ জুন ২০২৬ তারিখ বুধবার রাতে ঢাকার মিরপুরের পল্লবী সেকশন—৬ এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ সেলিনা আফরোজ (৫৫) নামের নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তার স্বামী ও দুই সন্তান দীর্ঘ বছর ধরে কানাডায় বসবাস করছেন. পারিবারিক বিরোধের কারণে গত ১২ বছর ধরে তিনি ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকতেন।: পুলিশ ধারণা করছে, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে. ২৬ মে রাতে তার এক ভাতিজার সাথে মোবাইলে শেষ কথা হয়েছিল, এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি.বর্তমান অবস্থা: পল্লবী থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে.ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কোনো ছবি খোঁজা থেকে বিরত থাকার অনুরোধ রইলো, কারণ মৃত ব্যক্তির ছবি ছড়ানো সাইবার আইন ও নৈতিকতার পরিপন্থী।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।
তিনি বলেন, গতকাল বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈতৃক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ওই নারী একাই থাকতেন। তার আরেক বোন ওই ভবনের চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি।

সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম—সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।