30.6 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুর বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাসুদ রানা (৩২) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে আমুচিয়া ইউনিয়নের আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মাসুদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। বর্তমানে মাসুদ পরিবার নিয়ে নগরীর ২ নম্বর গেইট নাসিরাবাদের মোহাম্মদ মিয়া মাষ্টারের বাড়িতে থাকেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাসুদ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ শুক্রবার ভোর ৫টার দিকে শ্বশুর বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সে সাঁতার জানতো না।

মাসুদের মামা শ্বশুর কবির আহাম্মদ জানান, গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ পরও মাসুদ ঘরে ফিরে না আসায় তাকে ডাকতে পুকুর ঘাটে গেলে তার জামা-কাপড় দেখতে পাই।

সাথে সাথে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.কান্তা অধিকারী বলেন, সকাল ৬টার দিকে মাসুদ রানা নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।