27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজ'আন্দোলনে গুলি না চালানোর' রিটের শুনানি আজও হচ্ছে না

‘আন্দোলনে গুলি না চালানোর’ রিটের শুনানি আজও হচ্ছে না

আইন-আদালত ডেস্ক :

ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না।

বৃহস্পতিবার (১ আগস্ট) চতুর্থ দিনের মত বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানি ও আদেশের দিন ধার্য ছিলো।

কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আজও শুনানি হচ্ছে না।

গতকাল বুধবারও (৩১ জুলাই) আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়নি।

গতকাল থেকে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।

শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় জমান। পরে জানানো হয় যে, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।