25.7 C
Chittagong
রবিবার, ২ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতবিচার বিভাগে কোন সিন্ডিকেট থাকবে না: অ্যাটর্নি জেনারেল

বিচার বিভাগে কোন সিন্ডিকেট থাকবে না: অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত ডেস্ক :

দেশের বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগের সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি।

রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের ব্রিফিংকালে অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনালের কার্যালয়সহ গোটা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, সুযোগ থাকলে সেই কাজ করবো। এসময় মামলা জট নিরসনে কাজ করার ওপরেও জোর দেন তিনি।

গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন মো. আসাদুজ্জামান। সেদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার প্রথম ও সর্বপ্রথম দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া।