27.6 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ফোম কারখানায় আগুন

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ চৌমুহনীর চারিয়াপাড়া এলাকায় ম্যাক্স নামক একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে চসিকের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের বাসার পাশেই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেনি আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ফায়ার ফাইটার।