26.3 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতীয় ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আশা প্রকাশ করে তিনি বলেন, এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার (২৫ আগস্ট) বঙ্গভবন থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এসব জানান। এদিন পাকিস্তানের মাটিতে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ দল।

এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যারমধ্যে মাত্র ১ টি ম্যাচ ড্র করতে পেরেছিলো বাংলাদেশ। সেটি ২০১৫ সালে খুলনায়। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।