31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশদুদকে সম্পদ বিবরণী জমা দিয়েছে বেনজীর-মতিউর

দুদকে সম্পদ বিবরণী জমা দিয়েছে বেনজীর-মতিউর

অপরাধ ডেস্ক :

পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান অবশেষে তাদের সম্পদ বিবরণী জমা দিলেন দুদকে। দুই দফায় সময় বৃদ্ধির পর গত বৃহস্পতিবার তারা পরিবারসহ সম্পদ হিসাব জমা দেয়।

এসব সম্পদের হিসাবের সাথে বাস্তবে দুদকের অনুসন্ধানে উঠা আসা সম্পদ যাচাই-বাছাই করেই পরবর্তী মামলার পদক্ষেপ নেয়া হবে।

সংস্থাটি এখন পর্যন্ত বেনজীর ও তাঁর পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব খুঁজে পেয়েছে।

আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক।

মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে গতো ২৪ জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।