25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু

নাইজেরিয়ায় জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে রোববার অন্তত ৪৮ জন নিহত হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নাইজার রাজ্যে একটি যাত্রী ও গবাদি পশু বহনকারী ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকার ট্রাকটির সংঘর্ষ হয়। এসময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৮ জন। কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুসারে, কেবল ২০২০ সালেই দেড় হাজারটি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এতে অন্তত ৫৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি।