24.9 C
Chittagong
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনবন্যার্তদের সহায়তায় একই কনসার্টে গাইবেন জেমস ও হাসান

বন্যার্তদের সহায়তায় একই কনসার্টে গাইবেন জেমস ও হাসান

বিনোদন ডেস্ক :

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’। এ কনসার্টে একই মঞ্চ মাতাবেন বাংলাদেশের দুই ব্যান্ড তারকা জেমস ও হাসান।

আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করেছে ইউরোপ ও যুক্তরাজ্যের স্যাটেলাইট টেলিভিশন আইঅন টিভি।

এ বিষয়ে আইঅন টিভির প্রধান নির্বাহী আতাউল্যাহ ফারুক জানান, ইউরোপে এই প্রথম একই মঞ্চে গাইবেন হাসান ও জেমস। কনসার্টটি বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে আয়োজন করা হচ্ছে।

আতাউল্যাহ ফারুক আরও জানান, সাম্প্রতিক বন্যায় দেশের অনেকগুলো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংকটকালীন প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি হচ্ছে। কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল পৌঁছে দেওয়া হবে দেশের বন্যাদুর্গত এলাকাগুলোতে।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে সার্বিক সহায়তা করছে লন্ডনের বাংলাদেশ দূতাবাস।