31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাঙ্গুনিয়ায় মুরগির ফার্মে মিলল যুবকের লাশ

রাঙ্গুনিয়ায় মুরগির ফার্মে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নস্থ খণ্ডলিয়াপাড়া গ্রামের একটি মুরগির খামার থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় মো. আজিমের মালিকানাধীন মুরগির ফার্ম থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. দেলোয়ার হোসেন (৩৫)। সে ওই ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রবিবার ভোরে মুরগির খামারের পাশ দিয়ে চলাচল করার সময় কয়েকজন লোক ফার্মে ঘেরা দেয়া তারের কাছে এক যুবককে পড়ে থাকতে দেখেন।

পরে থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে হাতে ছুরি ধরা অবস্থায় ওই যুবকের নিথর দেহটি উদ্ধার করে।

পুলিশ ধারণা করছেন, মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে যুবকের হাতে থাকা ছুরিটি স্পৃষ্ট হলে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। নিহত দেলোয়ার কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।